কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যু

আহতের বন্ধু আলামিন জানিয়েছেন, রাতে বন্ধুরা মিলে কেন্দ্রীয় শহীদ মিনারে আড্ডা দিচ্ছিলেন সে সময় ৩ থেকে ৪ জন যুবক তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে ও গুলি করে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম রাকিবের (২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। শাহবাগ থানার উপ-পরিদর্শক এস আই মো. মিঠু ফকির এ তথ্য নিশ্চিত করেন।

নিহত রাকিব বোরহান উদ্দিন কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ভোলা সদর চৌমুহনী গ্রামে। তার বাবার নাম তরিকুল ইসলাম খোকন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী হলের স্টাফ। বর্তমানে নিমতলী নাজিম উদ্দিন রোডে পরিবারের সঙ্গে থাকেন।

আহতের বন্ধু আলামিন জানিয়েছেন, রাতে বন্ধুরা মিলে কেন্দ্রীয় শহীদ মিনারে আড্ডা দিচ্ছিলেন সে সময় ৩ থেকে ৪ জন যুবক তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে ও গুলি করে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক এস আই মো. মিঠু ফকির জানান, হামলার পর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে রাত ১০টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

আরও