মানিকগঞ্জে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘিওর উপজেলার ধূলন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘিওর উপজেলার ধূলন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জুয়েল রানা (৩২)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার শামসুল হকের ছেলে। অপর ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহিম হোসেন জানান, আজ সন্ধ্যায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা। 

আরও