দেশে ৫ শতাংশ খাদ্য সংকটের আশঙ্কা —অধ্যাপক জাহাঙ্গীর আলম

কৃষি অর্থনীতিবিদ

আমাদের দেশে মোট চাল উৎপাদনের প্রায় ৫৪ শতাংশই আসে বোরো মৌসুম থেকে।

কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, এবার হাওর অঞ্চলে প্রায় ২০-২৫ শতাংশ বোরো ধান নষ্ট হয়ে গেছে। এ ক্ষয়ক্ষতির ফলে সামগ্রিকভাবে বাংলাদেশে অন্তত ৫ শতাংশ খাদ্য সংকট দেখা দেয়ার আশঙ্কা রয়েছে, যেখানে বৈশ্বিকভাবে এ সংকটের পূর্বাভাস দেয়া হচ্ছে মাত্র ২ শতাংশ।

আপনারা আসন্ন বাজেটে কৃষিকে বিশেষ গুরুত্ব দেয়ার কথা বলছেন।

কিন্তু হাওরের এ বিশাল ক্ষয়ক্ষতি এবং ৫ শতাংশ সম্ভাব্য খাদ্য সংকটের যে বাস্তব চিত্র আমাদের সামনে আছে, আগামী বাজেটে তার প্রতিফলন ঠিক কেমন হবে তা সুনির্দিষ্টভাবে জানতে চাই।

আরও