ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নেয়াই হোক ঈদের আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (২১ মার্চ) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার নিজ এলাকায় ঈদ উদযাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল সাড়ে ৯টায় পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে তিনি ঈদের নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে তিনি সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপজেলা মাঠ পরিদর্শন করে মাঠ সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

ঈদের দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এটাই হওয়া উচিত ঈদের প্রকৃত আনন্দ।

শনিবার (২১ মার্চ) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার নিজ এলাকায় ঈদ উদযাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল সাড়ে ৯টায় পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে তিনি ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপজেলা মাঠ পরিদর্শন করে মাঠ সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দেশের সব মানুষকে ঈদের শুভেচ্ছা জানান এবং শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য প্রার্থনা করার কথা বলেন। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে বৈশ্বিক প্রতারণা বিষয়ে একটি সম্মেলন আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন দেশ একত্র হয়ে যৌথ কৌশল নির্ধারণের উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বিভিন্ন চুক্তি ও সমঝোতা এবং প্রতারণা রোধে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের অপরাধ সীমান্ত মানে না বলে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেয়া হয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, এটি বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ ও চলমান বিষয়। এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। সরকার এ সমস্যার শান্তিপূর্ণ ও টেকসই সমাধানে কাজ করছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর আরো সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে।

পরে সকাল ১০টার দিকে মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

আরও