ফেনীতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

ফেনীতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৬ মিনিটে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ফেনীতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৬ মিনিটে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ফেনী রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাঁদপুর থেকে চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টা ৫৬ মিনিটের দিকে ফেনী স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছিল। এ সময় হঠাৎ একটি বগি থেকে চারটি চাকা খুলে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনের গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

ফেনী রেল স্টেশনের জিআরপি পুলিশের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন , ট্রেনটি ফেনী স্টেশনের প্ল্যাটফর্মেই রয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। 

আরও