সোমবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

বিজ্ঞপ্তিতে বলা হয়, কঠোর লকডাউন পরিস্থিতিতে ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে। এসব পণ্য নির্ধারিত ডিলারের মাধ্যমে ভ্রাম্যমান ট্রাকে সারাদেশে বিক্রি করা হবে। এবার টিসিবি ১০০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে মসুর ডাল ও ৫৫ টাকা কেজি দরে চিনি বিক্রি করা হবে।

সোমবার (২৬ জুলাই) সকাল থেকে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।সরকারি ছুটির দিন বাদে আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে এ কার্যক্রম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কঠোর লকডাউন পরিস্থিতিতে ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে। এসব পণ্য নির্ধারিত ডিলারের মাধ্যমে ভ্রাম্যমান ট্রাকে সারাদেশে বিক্রি করা হবে। এবার টিসিবি ১০০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে মসুর ডাল ও ৫৫ টাকা কেজি দরে চিনি বিক্রি করা হবে।

নিয়ম অনুযায়ী একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।একজন ক্রেতার কাছে সয়াবিন তেল বিক্রি করা হবে দুই থেকে সর্বোচ্চ পাঁচ লিটার।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় উঠে আসে যে, কভিডের কারণে গত বছর থেকে এ পর্যন্ত বেকার হয়েছেন ২৬ লাখের বেশি মানুষ। আয় কমেছে কর্মজীবীদেরও। এমন পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে গত ৫ জুলাই থেকে সারাদেশে শুরু হয় টিসিবির ট্রাক সেল। মাঝে ঈদের জন্য কিছুদিন বিরতি ছিল। ছুটির পর সোমবার থেকে আবার শুরু হচ্ছে ন্যায্যমূল্যের পণ্য বিক্রি।

ঈদের আগে দেখা গেছে, ট্রাকসেল শুরুর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গেছে পণ্য। দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজনীয় পণ্য পাননি অনেকে। বণিক বার্তার এক প্রতিবেদনে বলা হয়, কভিড পরবর্তী সময়ে নিম্নবিত্তের চেয়ে টিসিবির লাইনে মধ্যবিত্তের সংখ্যাই বেশি। 

আরও