কিশোরগঞ্জে নতুন করে আরো ১৭ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার রাতে এ তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলার ১৩টি উপজেলায় বর্তমানে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৫।
এদিকে জেলায় নতুন করে ৪৪ জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৫২২ জন। মৃত্যুবরণ করেছে ২১ জন।
তবে ১৭ জুনের পর জেলায় গত এক সপ্তাহে করোনাভাইরাসে আর কেউ মারা যায়নি বলে জানিয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।
তিনি জানান, করোনায় সবশেষ মৃত্যু হয়েছিল ১৭ জুন নিকলী উপজেলার হাবিবুর রহমান নামে এক ব্যক্তির।
বর্তমানে কিশোরগঞ্জে মোট ৭১৪ জন করোনা রোগী এবং ছয়জন সাসপেক্টটেড বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছে।