জাবিতে ২০তম পাখিমেলা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০তম পাখিমেলা অনুষ্ঠিত হয়েছে। ‘পাখপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন’ এ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে ‘পাখিমেলা-২০২০’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, পাখি জনজীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাখির অভয়ারণ্য নিরাপদ রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। এজন্য পাখিবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অনেক জলাশয় লিজমুক্ত রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত এ মেলায় বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ প্রমুখ।

আরও