চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী, আটক ৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাসচালক, হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বাসচালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) ও চালকের সহযোগী মো. রাব্বি (২১)। আলতাফের বাড়ি দিনাজপুর, সাগরের বাড়ি ফরিদপুর এবং রাব্বির বাড়ি হবিগঞ্জে বলে জানা গেছে।

টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন বলেন জানান, হাইওয়ে পুলিশ ভিকটিম ও গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় ওই নারী মামলা করবেন বলে জানিয়েছেন।

মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানার ওসি মো. শরীফ জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই মেয়েটি ঢাকা থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে ওঠেন। বাসে তখন দুজন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর মেয়েটিকে আটকে রেখে স্বর্ণালংকার, টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন আটককৃতরা। পরে চলন্ত বাসে মেয়েটিকে ধর্ষণ করা হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডার পাস এলাকায় বাসটি দাঁড়ালে হাইওয়ে পুলিশ চালক, হেলপার ও চালকের সহযোগীকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনাটি জানতে পারে। পরে তাদের আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও