বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সলিমুল্লাহ মুসলিম হলের নির্বাচিত জিএস সাদমান আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাহতাপ ইসলাম।
রোববার (১৯ অক্টোবর) রাতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত প্যাডে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সভাপতি: সাদমান আব্দুল্লাহ
সিনিয়র সহ-সভাপতি: রাশেদ খান আদিব
সহ-সভাপতি: সুমাইয়া মোস্তারী রিন্তী
সাধারণ সম্পাদক: মোহাম্মদ মাহতাপ ইসলাম
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: ইমরান সাদমান
যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. নাজিম উদ্দীন
সাংগঠনিক সম্পাদক: রাকিব হোসেন গাজী
সহ-সাংগঠনিক সম্পাদক: ফাতেমা তুজ সামিয়া
দপ্তর সম্পাদক: রাকিবুল আলম রুদ্র
সহ-দপ্তর সম্পাদক: আব্দুল্লাহ নোমান
অর্থ সম্পাদক: মো. সাইফুল ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক: আব্দুল্লাহ আল মাহিন
জুলাই স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক: মোফাচ্ছেল হক
রাজনৈতিক শিক্ষা পাঠচক্র সম্পাদক: ওমর ফারুক
সমাজসেবা সম্পাদক: ইসতিয়াক আহম্মেদ
তথ্য ও গবেষণা সম্পাদক: মাহফুজুর রহমান
সাহিত্য সম্পাদক: কৌফিক আদির
আইন বিষয়ক সম্পাদক: মুনতাসীর রহমান
ছাত্রী বিষয়ক সম্পাদক: ফারহাত খান টুলকি
কার্যকরী সদস্য: মুরাদ হাসান