জামায়াতের বৈশাখী শোভাযাত্রায় দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান

শোভাযাত্রায় বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গ ফুটিয়ে তোলা হয়। অংশগ্রহণকারীদের হাতে মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলাসহ বিভিন্ন দেশীয় সরঞ্জাম দেখা যায়। শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী সাজে এ উৎসবে অংশ নেন।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে বাংলা নববর্ষ বরণ করেছে জামায়াতে ইসলামী। আজ সকালে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর ব্যানারে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গ ফুটিয়ে তোলা হয়। অংশগ্রহণকারীদের হাতে মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলাসহ বিভিন্ন দেশীয় সরঞ্জাম দেখা যায়। শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী সাজে এ উৎসবে অংশ নেন। এ সময় মিছিলে জারি, সারি, ভাটিয়ালি ও দেশাত্মবোধক গানের সুর উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

শোভাযাত্রা শুরুর আগে আয়োজিত সমাবেশে বক্তারা বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা পেতে নিজস্ব লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে শক্তিশালী করার তাগিদ দেন। তারা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং প্রকৃত বাঙালি চেতনা জাগিয়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান। নিজস্ব সংস্কৃতিকে গুরুত্ব দিলে জাতীয় পরিচয় আরো সুদৃঢ় হবে বলে তারা মত প্রকাশ করেন।

আরও