বরগুনার বিষখালী নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কূপধন এলাকায় নদীপাড়ে এ কর্মসূচি আয়োজন করা হয়। বক্তারা বলেন, প্রতিনিয়তই ঝড়-জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয় আমাদের। সাধারণ জোয়ারেও ভাঙছে উপকূলীয় বেড়িবাঁধ। বাঁধগুলো এ অঞ্চলের রক্ষাকবচ। অথচ এগুলো কখনই টেকসইভাবে সংস্কার করা হয় না। ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। ত্রাণ নয়, টেকসই বাঁধ চাই।