ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি বন্ধে ডিএমপি ও বিআরটিএর অভিযান

আজ শনিবার (২২ মার্চ) ট্রাফিক-মিরপুর বিভাগের আওতাধীন কোটবাড়ি থেকে নবাবেরবাগ এলাকার কয়েকটি ওয়ার্কশপে এই অভিযান চালানো হয়।

ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মিরপুর বিভাগ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথ অভিযান চালিয়েছে।

আজ শনিবার (২২ মার্চ) ট্রাফিক-মিরপুর বিভাগের আওতাধীন কোটবাড়ি থেকে নবাবেরবাগ এলাকার কয়েকটি ওয়ার্কশপে এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় পাঁচটি ওয়ার্কশপ পরিদর্শন করে তাদের ত্রুটি-বিচ্যুতি শনাক্ত করা হয়। ঈদের আগে কোনো লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন বাস মেরামত করে রাস্তায় নামাতে সহায়তা না করার জন্য তাদের সতর্ক করে মুচলেকা নেয়া হয়।

অভিযানে ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বিআরটিএর ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ কমিশনার ও ট্রাফিক-মিরপুর বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। ট্রাফিক-মিরপুর বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি দারুস সালাম থানা পুলিশের একটি দলও অভিযানে অংশ নেয়।

আরও