গফরগাঁওয়ে আলো ছড়াচ্ছে ভ্রাম্যমাণ পাঠাগার

বই পড়তে শিক্ষার্থীদের আগ্রহ তৈরিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য ১৯-এর উদ্যোগে গড়ে তোলা হয়েছে ভ্রাম্যমাণ পাঠাগার। এরই মধ্যে পাঠাগারটি এলাকায় বেশ সাড়া ফেলেছে। এ পাঠাগার আলো ছড়াচ্ছে এলাকার শিক্ষার্থীদের মাঝে। শিক্ষার্থীরাও আগ্রহ নিয়ে তাদের কাছ থেকে বই সংগ্রহ করে পড়ছে।

বই পড়তে শিক্ষার্থীদের আগ্রহ তৈরিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য ১৯-এর উদ্যোগে গড়ে তোলা হয়েছে ভ্রাম্যমাণ পাঠাগার। এরই মধ্যে পাঠাগারটি এলাকায় বেশ সাড়া ফেলেছে। পাঠাগার আলো ছড়াচ্ছে এলাকার শিক্ষার্থীদের মাঝে। শিক্ষার্থীরাও আগ্রহ নিয়ে তাদের কাছ থেকে বই সংগ্রহ করে পড়ছে।

জানা যায়, পাঠাগারের স্বার্থকতা হাসপাতালের চেয়েও কম নয়’— স্লোগান ধারণ করে অদম্য ১৯ ভ্রাম্যমাণ পাঠাগার স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে। পৌর শহরের বিদ্যালয়গুলোয় সপ্তাহের দিনে চক্রাকারে আবর্তিত হয় পাঠাগার। পাঠাগারের ভ্যান দেখেই ছুটে আসছেন শিক্ষার্থীরা। পছন্দের বই পাঠ করে জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করছেন শিক্ষার্থীরা। ভ্রাম্যমাণ পাঠাগারটিতে বিভিন্ন বিষয়ের ওপর প্রায় হাজার বই রয়েছে। প্রতি মাসেই যুক্ত হচ্ছে নতুন বই। এছাড়া বাড়িতে বই নিয়ে পাঠেরও সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা  একটা ফরম পূরণ করার মাধ্যমে এক সপ্তাহের জন্য বই বাড়িতে নিয়ে যেতে পারেন। পরবর্তী সপ্তাহে আগের বই ফেরত দিয়ে নতুন বই নিতে পারেন। পাঠাগারটি তৈরিতে অর্থের জোগান দিয়েছেন ৮৫ সামাজিক সংগঠনের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু।

পাঠাগারটির প্রতিষ্ঠাতা মুনতাসীর ফুয়াদ বলেন, মানবিক মানুষ তৈরির ক্ষেত্রে পাঠাগারের বিকল্প নেই। আমাদের সমাজে ছেলেমেয়েরা পাঠ্যবইয়ের বাইরে খুব কমই জ্ঞান রাখে। জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এমন চিন্তা থেকেই শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে নেয়া হয়েছে বই পড়ার উদ্যোগ।

গ্রাম সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক গফরগাঁও প্রেস ক্লাবের সভাপতি শফিকুল কাদির বলেন, বই পড়ার অভ্যাস তৈরিতে তরুণদের ভ্রাম্যমাণ পাঠাগারের উদ্যোগটি ইতিবাচক। আশা করি তারা তাদের কাজের ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান বলেন, তরুণদের উদ্যোগ খুবই প্রশংসাযোগ্য। প্রশাসনের পক্ষ থেকে অদম্য ১৯ সংগঠনকে সাধুবাদ জানাই। বর্তমান সময়ে সেলফোনের প্রতি যেভাবে যুব সমাজ আসক্ত হয়েছে থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর বই পড়ার অভ্যাস তৈরি করা এখন সময়ের দাবি। আগামী প্রজন্মের কাছে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ভ্রাম্যমাণ পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও