বাংলাদেশ-সৌদি আরব

ভিশন বাস্তবায়নে একত্রে কাজ করার আহ্বান ঢাকার

বাংলাদেশের ভিশন ২০২১ ও ২০৪১ এবং সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নে দুই দেশকে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছে ঢাকা। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গতকাল মদিনা প্রদেশে অবস্থিত ইয়ানবু রয়েল কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ফাহাদ দাইফাল্লাহ আলকোরেশির সঙ্গে বৈঠক করেন। সেখানেই এ আহ্বান জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। সৌদিতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের ভিশন ২০২১ ২০৪১ এবং সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নে দুই দেশকে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছে ঢাকা। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত . মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গতকাল মদিনা প্রদেশে অবস্থিত ইয়ানবু রয়েল কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা . ফাহাদ দাইফাল্লাহ আলকোরেশির সঙ্গে বৈঠক করেন। সেখানেই আহ্বান জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। সৌদিতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয় বৈঠকে রাষ্ট্রদূত . মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবের ভিশন ২০৩০ এবং বাংলাদেশের ভিশন ২০২১ ২০৪১ বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান। রাষ্ট্রদূত সৌদি ভিশন বাস্তবায়নে চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ প্রেরণের জন্য বাংলাদেশ কাজ করছে বলে প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আজ নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি বাংলাদেশের ইকোনমিক জোন, বিডা, বেপজাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিনিয়োগ সুবিধা বর্ণনা করে সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময় ব্যবসায়ী প্রতিনিধিদের পারস্পরিক সফরের অনুরোধ জানান।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত সৌদি আরবে প্রায় ২২ লাখ বাংলাদেশীর বসবাস কর্মসংস্থানের জন্য বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌদি আরবের পবিত্র শহর মক্কা, মদিনা ছাড়াও অন্যান্য শহরের অত্যন্ত গুরুত্ব উল্লেখ করে দুই দেশের মধ্যে পারস্পরিক পর্যটন বৃদ্ধির আহ্বান জানান। তিনি একই সঙ্গে বাংলাদেশের সুদীর্ঘ সমুদ্র সৈকত, সুন্দরবনের ম্যানগ্রোভ বন সিলেটের চা বাগানসহ অন্যান্য স্থান সৌদি নাগরিকদের জন্য আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত হতে পারে বলে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত ইয়ানবুর রয়েল কমিশনের আওতায় কারিগরি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশী ছাত্রদের বৃত্তির অনুরোধ জানান। সময় রয়েল কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিনিয়োগ, পর্যটনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন। রয়েল কমিশনের প্রধান নির্বাহী বৈঠকের মাধ্যমে অধিকতর অর্থনৈতিক সহযোগিতা পারস্পরিক সম্পর্ক আগামী দিনে আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে রয়েল কমিশনের কর্মকর্তারা বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার . মো. আবুল হাসান, ইকোনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও