মেলায় ১৭টি গ্রামের অর্ধশতাধিক নারী কৃষক তাদের সংগৃহীত বীজ প্রদর্শন, বিনিময় ও বিক্রি করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ ও মৈত্রী কৃষক ফেডারেশন যৌথভাবে গতকাল এ মেলা আয়োজন করে। বীজের সংখ্যা, বৈচিত্র্য, মান ও উপস্থাপন কৌশলের ওপর ভিত্তি করে সুকদাড়া গ্রামের করুণা মণ্ডল প্রথম স্থান অর্জন করেছেন।