সাতক্ষীরার আশাশুনিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় রেজাউল সানা (৬০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার কোদন্ডা আমতলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল সানা আশাশুনি সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের আনসার সোনার ছেলে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিত কুমার জানান, রেজাউল সানা দূর্গাপুর থেকে বাইসাইকেল যোগে নিজের বাড়িতে যাওয়ার সময় কোদান্ডা আমতলা মোড়ে ঘোলা ত্রিমোহিনী থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসটির নাম্বার- খুলনা মেট্রো জ ০৫-০০৩৪। স্থানীয়রা রেজাউলকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশাশুনির চাপড়া ব্রিজ এলাকা থেকে বাসটিকে জব্দ করা হয়।
তিনি আরো জানান, নিহত রেজাউলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।