রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ড. মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। নিয়োগের বিষয়ে বণিক বার্তাকে তিনি বলেন, বিষয়টি জেনেছি এবং দায়িত্ব নেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। তবে অফিসিয়াল প্রজ্ঞাপন এখনো হাতে পায়নি।