সিএনজি ব্যবসায় লাভের চেয়ে টার্নওভার ট্যাক্স বেশি

জটিলতা নিরসনে এনবিআরকে চিঠি ব্যবসায়ীদের

লাভের চেয়ে টার্নওভার ট্যাক্স বেশি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সিএনজি ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অভিযোগ তুলেছেন এ খাতের ব্যবসায়ীরা। সম্প্রতি এক চিঠিতে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এ অভিযোগ জানায়। তাদের দাবি, এ খাতের টার্নওভার ট্যাক্স নির্ধারণের জন্য বিক্রয় কমিশন ও গ্যাস বিক্রির কিউবিক মিটার

লাভের চেয়ে টার্নওভার ট্যাক্স বেশি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সিএনজি ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অভিযোগ তুলেছেন এ খাতের ব্যবসায়ীরা। সম্প্রতি এক চিঠিতে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এ অভিযোগ জানায়। তাদের দাবি, এ খাতের টার্নওভার ট্যাক্স নির্ধারণের জন্য বিক্রয় কমিশন ও গ্যাস বিক্রির কিউবিক মিটার পরিমাপ করতে হবে। 

এনবিআরে দেয়া ওই অভিযোগ সূত্রে জানা যায়, সিএনজি ব্যবসায়ীরা তাদের ব্যবসার জন্য ফিড গ্যাস কেনেন সরকারের কাছ থেকে এবং ওই গ্যাস কমপ্রেসড করে আবার সরকার নির্ধারিত দামে গ্রাহকের কাছে বিক্রি করে থাকেন। এখানে ক্রয় ও বিক্রয়ের মধ্যে যে মুনাফা হয়, সেটাই এ খাতের ব্যবসায়ীদের কমিশন বা মার্জিন। 

সিএনজি ব্যবসায়ীদের দাবি, বর্তমানে তারা সরকার নির্ধারিত ৩৫ টাকা কিউবিক মিটারে গ্যাস কেনেন। পরে ওই গ্যাস কমপ্রেসড করে ৪৩ টাকা গ্রাহকের কাছে বিক্রি করে থাকেন। এতে ব্যবসায়ীরা প্রতি কিউবিক মিটারে গ্যাস বিক্রি করে ৮ টাকা কমিশন বা মার্জিন পান। এই কমিশন থেকে ব্যবসায়ীরা তাদের যাবতীয় ব্যয় যেমন কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বা গ্যাস বিল, বিভিন্ন লাইসেন্স ফি, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ খরচ মিটিয়ে থাকেন।

ব্যবসায়ীরা আরো জানান, কমিশন বা মার্জিনের ওপর টার্নওভার ট্যাক্স আরোপ করা যুক্তিযুক্ত। তবে আয়কর অফিস থেকে সম্পূর্ণ বিক্রয়মূল্যের ওপর টার্নওভার ট্যাক্স আরোপ করা হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, সময়ে সময়ে গ্যাসের দাম বৃদ্ধির ফলে সিএনজি ব্যবসায়ীদের টার্নওভারের পরিমাণই শুধু বাড়ে কিন্তু তাদের মুনাফা একই থাকে।  ফলে ব্যবসায়ীদের মুনাফার চেয়ে টার্নওভার ট্যাক্স বেশি দিতে হচ্ছে, যা সম্পূর্ণভাবে অযৌক্তিক মনে করছেন তারা। বিক্রয়মূল্যের পুরো অর্থ ব্যবসায়ীদের একার আয় না। এখান থেকে তারা শুধু একটা কমিশন বা মার্জিন পেয়ে থাকেন। 

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর বলেন, ‘‌সরকারের প্রয়োজনে গ্যাসের দাম যেকোনো সময় বাড়তে পারে। কিন্তু সিএনজির মোট টার্নওভারের ট্যাক্স ধরা হচ্ছে, আমরা তো বিক্রয়ের সব টাকার মালিক না। আমরা শুধু মার্জিনের মালিক। মোট বিক্রয়ের ওপর ট্যাক্স দিলে আমরা ক্ষতিগ্রস্ত হই। এনবিআরকে আমরা জানিয়েছি।’

আরও