অস্ত্র মামলা

সাহেদের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৭ আগস্ট

অস্ত্র আইনের মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ ওরফে মো. সাহেদ করিমের বিরুদ্ধে ২৭ আগস্ট চার্জগঠনের শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ মামলার চার্জশিট আমলে নিয়ে চার্জগঠনের এ তারিখ ঠিক করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল নিশ্চিত করেছেন, শুনানিকালে সাহেদকে কারাগার থেকে আদালতে আনা হয়।

এর আগে গত ৩০ জুলাই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনের এ মামলায় সিএমএম আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর ১৩ আগস্ট চার্জশিট মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

করোনা টেস্ট না করে ভুয়া রিপোর্ট ও ভুয়া নেগেটিভ ও পজিটিভ সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় সাহেদকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গত ১৫ জুলাই গ্রেফতার করা হয়। এরপর ১৬ জুলাই ওই মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিএমএম আদালত। পরে তাকে নিয়ে পরিচালিত অভিযানে উত্তরার একটি কার্যালয় থেকে অবৈধ অস্ত্র ও জাল টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের চার মামলায় গত ২৬ জুলাই আদালত তার সাতদিন করে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও