মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
মৌলভীবাজার-১ আসনে মোট ১১৩টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। ধানের শীষ প্রতীকে প্রাপ্ত ভোট ৯৮ হাজার ২৭৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৭৮ হাজার ২১৪ ভোট। এ আসনে ৪ হাজার ৩২৮টি পোস্টাল ব্যালটের গণনা বাকি রয়েছে।
মৌলভীবাজার-২ আসনে মোট ১০৩টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফল ফলাফল ঘোষণা করা হয়েছে। ধানের শীষ প্রতীকে পেয়েছে ৬৬ হাজার ৭০৭ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৫০ হাজার ৫৯৮ ভোট এবং কাপ-পিরিচ প্রতীক পেয়েছে ২৪ হাজার ৭৭৯ ভোট। এ আসনে ৩ হাজার ৮৪৩টি পোস্টাল ব্যালট গণনা বাকি রয়েছে।
মৌলভীবাজার-৩ আসনে মোট ১৭৫টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফল ফলাফল ঘোষণা করা হয়েছে। বিএনপি প্রার্থী এম নাসের রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৭৪ হাজার ৩৬২ ভোট। ৪ হাজার ১২৬টি পোস্টাল ব্যালটের গণনা বাকি রয়েছে।
মৌলভীবাজার-৪ আসনে মোট ১৬৩টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফল ফলাফল ঘোষণা করা হয়েছে। বিএনপি প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।