শেরপুরে বাসের ধাক্কায় সাবেক সেনা সদস্যের মৃত্যু

আজ রোববার (১৫ জুন) বেলা আনুমানিক ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর-ঢাকা মহাসড়কে ভাতশালা ইউনিয়নের বাশহাটি নামক স্থানে দূরপাল্লা বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৫ জুন) বেলা আনুমানিক ১২টায় এ দুর্ঘটনা ঘটে। এতে চরসাপমারী গ্রামের কামারবাড়ির বাসিন্দা সফর উদ্দিনের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মজনু মিয়ার (৫০) মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয় জনতা বিক্ষুদ্ধ হয়ে সাম্মি ডিলাক্স নামক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর শুনে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলে বিক্ষুদ্ধ জনতা আগুন নেভাতে দেয়নি। পরে সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ওবায়দুল আলম জানায়, নিজ প্রয়োজনে শহরে গিয়ে কাজ শেষ করে গ্রামের বাড়ি ফেরার পথে বাসের সঙ্গে ধাক্কায় মজনু মিয়ার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও