পদ্মা নদী থেকে বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১৫

ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাট মিনি কক্সবাজার এলাকায় পদ্মা নদীতে বুয়েট ছাত্র তারিকুজ্জামান সানির (২৬) মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় ১৫ জনকে (বন্ধু) গ্রেফতার করে আজ শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে দোহার থানা পুলিশ।

ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাট মিনি কক্সবাজার এলাকায় পদ্মা নদীতে বুয়েট ছাত্র তারিকুজ্জামান সানির (২৬) মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় ১৫ জনকে (বন্ধু) গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে দোহার থানা পুলিশ।

গতকাল শুক্রবার রাতে দোহার থানায় মামলা দায়ের করে মৃত সানির পরিবার। সানির সঙ্গে মৈনটে ঘুরতে আসা ১৫ বন্ধুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।

গত বৃহস্পতিবার মৈনট ঘাট মিনি কক্সবাজার পদ্মা পাড় এলাকায় বন্ধুরাসহ বেড়াতে আসেন সানি। রাত আটটার দিকে পদ্মা নদীতে নিখোঁজ হন তিনি। সানি হাজারিবাগ এলাকার নীলাম্বর সাহা রোড এলাকার মো. হারুনুর রশিদের ছেলে বলে প্রাথমিক পরিচয় পাওয়া যায়।

জানা গিয়েছে, সানি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর আর্কিটেকচার বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস স্টেশনের ডুবরিরা গতকাল শুক্রবার ১১টায় পদ্মা নদী থেকে সানির মরদেহ উদ্ধার করে।  বিষয়টি ফায়ার সার্ভিস স্টেশন বঙ্গবাজার এর কর্মকর্তা আবুল খায়ের গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

দোহার থানা পুলিশ জানায়, পদ্মা নদী থেকে উদ্ধারকৃত তারিকুজ্জামান সানির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

 

 

 

 

 

আরও