রাজবাড়ীতে তৃতীয় লিঙ্গের মানুষের ওপর হামলার প্রতিবাদ

রাজবাড়ীতে তৃতীয় লিঙ্গের মানুষের ওপর হামলা ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে এ কর্মসূচির আয়োজন করে রাজবাড়ী, ফরিদপুর ও মধুখালীর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।

রাজবাড়ীতে তৃতীয় লিঙ্গের মানুষের ওপর হামলা বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কর্মসূচির আয়োজন করে রাজবাড়ী, ফরিদপুর মধুখালীর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।

এদিন সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় উত্তরণ ফাউন্ডেশনের গোয়ালন্দ প্রতিনিধি তৃতীয় লিঙ্গের দলনেতা মাহিয়া মাহি, দৌলতদিয়া প্রতিনিধি চায়না, মধুখালী প্রতিনিধি পাপিয়া, ফরিদপুরের দলনেতা নিশিতা নিশি বক্তব্য রাখেন। তারা হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

আরও