ফলে বেলা সাড়ে ৩টার দিকে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুরে মালবাহী ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। স্টেশনমাস্টার গোলাম রসুল নয়ন এ তথ্য নিশ্চিত করেন।