নিহত নারীর নাম শ্যামেলা বেগম (৬৫)। তিনি ওই এলাকার মৃত. আকবর শেখের স্ত্রী। নিহতের মেয়ে কাকলী আক্তার জানান, তার ভাই অভিযুক্ত রাহিম শেখ মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল। কাকলী কাজে যাওয়ার পর খবর পেয়ে বাড়িতে এসে মায়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।