শিশু আছিয়া ধর্ষণ-হত্যা

হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে গতকাল বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

বেঞ্চ উল্লেখ করেন, মামলায় বর্ণিত ঘটনাটি অত্যন্ত জঘন্য অপরাধ এবং হিটু শেখই যে এ অপরাধ করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। তাই তিনি সর্বোচ্চ শাস্তির যোগ্য।

মামলার এজাহার অনুসারে, গত বছরের ১ মার্চ মাগুরা সদরে তার বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল আছিয়া। ৬ মার্চ ভোরে সেখানে তাকে ধর্ষণ করা হয়। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১৩ মার্চ সে মারা যায়।

আরও