দেশের ২৩টি জেলা সদর, চট্টগ্রাম মহানগর ও ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে গণশুনানি করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী আগস্ট মাস থেকে শুরু হয়ে ২০২৬ সালের মে মাস পর্যন্ত এসব গণশুনানি চলবে। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন স্বাক্ষরিত ১৪ জুলাইয়ের এক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি সেবা প্রাপ্তিতে দুর্নীতির শিকার বিষয়ে এসব অভিযোগ নেয়া হবে। সেসব অভিযোগের গণশুনানি অনুষ্ঠিত হবে। এসব শুনানিতে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ অংশ নেবেন।
দুদকের চিঠিতে বলা হয়েছে, আগামী ১০ আগস্ট বগুড়া সদরের গণশুনানিতে যাবেন চেয়ারম্যান, ১১ আগস্ট জয়পুরহাট সদরে থাকবেন কমিশনার (অনুসন্ধান), ২৪ আগস্ট সিরাজগঞ্জ সদরে থাকবেন চেয়ারম্যান অথবা কমিশনার (অনুসন্ধান), ২৫ আগস্ট টাঙ্গাইল সদরে থাকবেন কমিশনার (তদন্ত), ৭ সেপ্টেম্বর নেত্রকোনা সদরে থাকবেন চেয়ারম্যান অথবা দুই কমিশনারের যেকোনো একজন, ৮ সেপ্টেম্বর শেরপুর সদরে থাকবেন কমিশনার (তদন্ত), ১২ অক্টোবর বরগুনা সদরে থাকবেন কমিশনার (অনুসন্ধান), ১৩ অক্টোবর ঝালকাঠি সদরে থাকবেন কমিশনার (তদন্ত), ২৬ অক্টোবর যশোর সদরে থাকবেন দুই কমিশনারের যেকোনো একজন, ২৭ অক্টোবর চুয়াডাঙ্গা সদরে থাকবেন চেয়ারম্যান অথবা দুই কমিশনারের যেকোনো একজন, ৯ নভেম্বর পঞ্চগড় সদরে থাকবেন কমিশনার (অনুসন্ধান), ১০ নভেম্বর দিনাজপুর সদরে থাকবেন দুই কমিশনারের যেকোনো একজন, ২৩ নভেম্বর সিলেট সদরে থাকবেন দুই কমিশনারের যেকোনো একজন, ২৪ নভেম্বর হবিগঞ্জ সদরে থাকবেন দুই কমিশনারের যেকোনো একজন, ৪ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরে থাকবেন দুই কমিশনারের যেকোনো একজন, ২১ ডিসেম্বর ভোলা সদরে থাকবেন দুই কমিশনারের যেকোনো একজন, ১১ জানুয়ারি মুন্সিগঞ্জ সদরে থাকবেন কমিশনার (অনুসন্ধান), ২৫ জানুয়ারি লক্ষ্মীপুর সদরে থাকবেন কমিশনার (তদন্ত), ৮ ফেব্রুয়ারি রাজবাড়ী সদরে থাকবেন চেয়ারম্যান অথবা দুই কমিশনারের যেকোনো একজন, ২৬ ফেব্রুয়ারি নাটোর সদরে থাকবেন কমিশনার (অনুসন্ধান), ৮ মার্চ গাইবান্ধা সদরে থাকবেন কমিশনার (অনুসন্ধান), ৩১ মার্চ মেহেরপুর সদরে থাকবেন কমিশনার (অনুসন্ধান), ৫ এপ্রিল মাগুরা সদরে থাকবেন চেয়ারম্যান অথবা দুই কমিশনারের যেকোনো একজন, ১৯ এপ্রিল ঢাকায় রাজউক বিষয়ে গণশুনানিতে থাকবেন চেয়ারম্যান অথবা দুই কমিশনারের যেকোনো একজন ও ১০ মে রাজশাহী সদরের গণশুনানিতে অংশ নেবেন কমিশনার (তদন্ত)।