নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের পাহাড়ি গ্রাম আগাড়পাড়ায় এক ব্যক্তির মাছ ধরার জালে আটকা পড়েছে প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপ। গতকাল পাহাড়ের কাছে শামসুল ইসলামের মাছ ধরার জালে এ সাপটি আটকা পড়ে। পরে স্থানীয়রা সাপটিকে স্থানীয় ফরেস্ট অফিসে হস্তান্তর করে।