বরগুনার তালতলীতে ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমরান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইমরান একই গ্রামের মো. সোহেল ফকিরের ছেলে ও হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তালতলী থানার ওসি মো. শাহজালাল।