জলবায়ু সংকটে স্থানান্তরিত ও ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা বস্তিবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মূল ফটকের সামনে গবেষণাপ্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।