ঢাকায় চীনা নাগরিকের দেহে ওমিক্রনের নতুন উপধরন শনাক্ত

চীন থেকে আসা দেশটির চার নাগরিকের শরীরে করোনাভাইরাস ওমিক্রনের উপধরন বিএফ.৭ সংক্রমণ শনাক্ত হয়েছে। তারা গত ২৬ ডিসেম্বর বাংলাদেশে প্রবেশ করেন

চীন থেকে আসা দেশটির চার নাগরিকের একজনের শরীরে করোনাভাইরাস ওমিক্রনের নতুন উপধরনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তারা গত ২৬ ডিসেম্বর বাংলাদেশে প্রবেশ করেন।

ওই ব্যক্তিদের নমুনার জিনোম সিকোয়েন্সিং করে ওমিক্রনের নতুন উপধরন বিএফ. ৭ শনাক্ত হয়েছে বলে বণিক বার্তাকে নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. শাহ আলম।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষায় ঢাকায় পা রাখার পরপরই তাদের করোনা ধরা পড়ে। এরপর চারজনকে মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা হাসপাতালে পাঠানো হয়।

সম্প্রতি চীনে ব্যাপকভাবে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে শাহজালাল বিমানবন্দরে আবার চীনসহ কয়েকটি দেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্র, জাপানসহ কয়েকটি দেশে চীনা নাগরিকদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে।

আরও