বাংলাদেশে আলুবীজ রফতানি
করতে চায়
ভুটান। গতকাল নাটোরের
নলডাঙ্গায় ভুটানি
বীজে আবাদকৃত
আলুক্ষেত পরিদর্শনের
সময় ঢাকায়
ভুটানি দূতাবাসের
বাণিজ্যিক কাউন্সিলর
দো মাং
এ আগ্রহের
কথা জানান। এ
সময় দূতাবাসের
মিনিস্টার এস
বি রাই
তার সঙ্গে
ছিলেন। এদিন ভুটানি
দূতাবাসের এ
কর্মকর্তারা রাজশাহীর
পুঠিয়া উপজেলার
আলুক্ষেতও পরিদর্শন
করেন।
কাউন্সিলর বলেন, বাংলাদেশের
সঙ্গে ভুটানের
চমত্কার বাণিজ্যিক
সম্পর্ক রয়েছে। সেই
সূত্র ধরেই
ভুটান বাংলাদেশে
আলুবীজ রফতানির
সম্ভাব্যতা যাচাই
করছে। এজন্য ভুটানের
উন্নত মানের
আলুবীজ কৃষকদের
মাঝে বিনা
মূল্যে বিতরণ
করা হয়েছে।
তিনি জানান, নাটোরের বেসরকারি প্রতিষ্ঠান আমান গ্রুপের প্রতিষ্ঠান আমান কনসোর্টিয়ামের সহায়তায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পরীক্ষামূলকভাবে ভুটানি বীজের আলু রোপণ করা হয়েছে। বাংলাদেশে প্রচলিত জাতের চেয়ে ভুটানি আলুর ফলন অনেক বেশি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।