র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তি

সিরাজগঞ্জে তিন শতাধিক চরমপন্থীর আত্মসমর্পণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আত্মসমর্পণ করেছেন সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর ও রাজবাড়ী জেলার চরমপন্থী দলের তিন শতাধিক সদস্য

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আত্মসমর্পণ করেছেন সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর ও রাজবাড়ী জেলার চরমপন্থী দলের তিন শতাধিক সদস্য। এ সময় তারা দুই শতাধিক অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ জমা দেন।

আজ রোববার (২১ মে) সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে চরমপন্থীরা আত্মসমর্পণ করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাব জানায়, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, হাবিবে মিল্লাত, মো, আব্দুল আজিজ, তানভীর ইমাম, মেরিনা জাহান, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনসহ অন্যরা।

বর্তমান সরকার আত্মসমর্পণকৃত চরমপন্থীদের পুনর্বাসনের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান খান। তাদের আইনগত সাহায্যসহ স্বাভাবিকভাবে জীবন যাপনে সাহায্যের আশ্বাসও দেন তিনি।

আরও