মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় আশিক নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন নামের আরো একজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের বটতলা নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক (২২) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর গ্রামের মওলা মিয়ার ছেলে। তিনি কলিয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে আশিক ও আলামিন মোটরসাইকেলে করে নাগরপুর থেকে মানিকগঞ্জের বরংগাইলের দিকে যাচ্ছিলেন। পথে ঘিওর উপজেলার বটতলা নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খুঁটিতে ধাক্কা লাগে। এতে দুজনেই ছিটকে রাস্তার নিচে পড়ে যান। দুর্ঘটনায় চালক আশিক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলামিনকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত আলামিন ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার উত্তর কচুয়া গ্রামের মো. ফজল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি। ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আরও