নেছার উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির কমিটি গঠন

২০২৬-২০২৮ মেয়াদে কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন শিক্ষাবিদ ড. মো. সিদ্দিক উর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন ব্যাংকার হাইজুল ইসলাম।

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ঐতিহ্যবাহী নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদে কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন শিক্ষাবিদ ড. মো. সিদ্দিক উর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন ব্যাংকার হাইজুল ইসলাম।

আজ শনিবার গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে সিনিয়র আইনজীবি এডভোকেট মোল্লা কামাল উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম পাইক, কাজী আলাউদ্দিন, এডভোকেট ইলিয়াস হায়দার; যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাসুম মোর্শেদ, নজরুল ইসলাম বুলবুল, ইঞ্জি. মঞ্জুরুল ইসলাম তালুকদার, অর্থ সম্পাদক পদে বায়েজিত শিকদার কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুর রহমান ফকির, সোহেল হাওলাদার ও মঞ্জুরুল ইসলাম মোর্শেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে খালিদা তালুকদার এবং কার্যকরী সদস্য হিসেবে সমাজসেবক ওবায়দুল হক তালুকদার, সাইফুল ইসলাম, মহসিন হাওলাদার, ফিরোজ রশীদ হাওলাদার দায়িত্ব পেয়েছেন। —বিজ্ঞপ্তি

আরও