রাজবাড়ী সদর হাসপাতালে তৃতীয় দফায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় খাবারে অনিয়ম, ওষুধ ঘাটতি, চিকিৎসায় অবহেলা, নোংরা পরিবেশসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছে সংস্থাটি। গতকাল বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানিয়েছেন ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ।