নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত ২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে মো. সাগর (৩৫) ও একই জেলার আমিনপুর উপজেলার আহাম্মেদপুর গ্রামের মো. লিয়াকতের ছেলো মো. সজিব (৩৩)।

ফজলুল হক বলেন, সাগর ও সজিব প্রাইভেটকারে করে ঢাকা থেকে পাবনা যাচ্ছিলেন। পথে প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে অন্য একটি প্রাইভেটকার পাশ কাটানোর চেষ্টা করে। এ সময় সাগর ও সজিবদের গাড়িটি মহাসড়কের পাশে নেমে যায়। পরে চালক প্রাইভেটকারটি উপরে উঠানোর সময় সাগর ও সজিব গাড়ি থেকে নেমে রেললাইনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজনই নিহত হন।

এএসআই জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও