ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

সিলেট কোতোয়ালি থানার সামনে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে ইমন আচার্য (২৬) নামের এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন।

নিহত ইমন চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা এবং তিনি র‌্যাব-৯-এ কর্মরত ছিলেন। ছিনতাইকারীকে ধরতে পুলিশকে সহায়তা করছিলেন ইমন। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারী তার বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

আরও