নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গুরুদাসপুর উপজেলার দশ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা নাদিম মোস্তফা ঘটনাস্থলেই নিহত হন।

নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নাদিম মোস্তফা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের দশ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইটাহার গ্রামের আবু সাইদ ও নাদিম মোস্তফা মোটরসাইকেলে করে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেন। পথে গুরুদাসপুর উপজেলার দশ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা নাদিম মোস্তফা ঘটনাস্থলেই নিহত হন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও