খুলনার
পাইকগাছা উপজেলার পৌর এলাকা একসপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের
সংক্রমণরোধে আগামী ১০ থেকে ১৬ জুন পর্যন্ত লকডাউন কার্যকর
থাকবে।
জেলা
সিভিল সার্জন অফিস থেকে জানা গেছে, এ উপজেলায় ২৫৫ জন করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ৭ জন মারা গেছেন, হাসপাতালে ভর্তি রয়েছেন ১০ জন। চলতি
মাসের ৮ দিনে উপজেলায় ২৪ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
পাইকগাছা
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বণিক
বার্তাকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে আগামী ১০
থেকে ১৬ জুন পর্যন্ত শুধু পৌরসভা এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে উপজেলার
কপিলমুনিহাট, চাঁড়খালীহাট, বাঁকা ও কাটিপাড়াবাজার আগামী ১০ জুন
থেকে একসপ্তাহ বন্ধ থাকবে।
তিনি
বলেন, লকডাউন চলাকালে পৌরসভা অভ্যন্তরের
গণপরিবহন বন্ধ থাকবে। শুধুমাত্র ওষুধ, নিত্যপ্রয়োজনীয় মুদিদোকান, কাঁচাবাজার,
কৃষি, নির্মাণসামগ্রীর দোকান সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
অন্যান্য দোকানপাট, শপিংমল ও কলকারখানা বন্ধ থাকবে।
এর
আগে খুলনা জেলা প্রশাসন করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ৪ জুন থেকে ৭ দিন খুলনা সদর, সোনাডাঙ্গা, খালিশপুর থানা এলাকা ও রূপসা উপজেলায়
বিধিনিষেধ আরোপ করেছে।