কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতিসংঘের
নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেনের আয়োজনে দিনব্যাপী প্রজন্ম সমতাবিষয়ক ক্যাম্পেইন
অনুষ্ঠিত হয়েছে। এ সময় নারী উদ্যোক্তা মেলা,
প্রদর্শনী বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার
আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের
শিক্ষার্থী রিকি, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আনিকা তাহসীন রাফা ও ইউএন উইমেনের নুবাইরার
সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান
কবির চৌধুরী। এছাড়া ইউএন উইমেনের প্রোগ্রাম স্পেশালিস্ট জুয়েলিয়া প্যালোসি, নারীপক্ষের
সমন্বয়ক তামান্না খান, অস্ট্রেলিয়ার আইনজীবী ভিক্টোরিয়া,
ইউএন উইমেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়েরের যৌন
নিপীড়নবিষয়ক টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস, ফোকাল
পয়েন্টের ড. তাসনিমা আক্তার,
ফার্মেসি বিভাগের প্রভাষক মানতাশা তাবাসসুম ও
প্রশাসনিক কর্মকর্তা নুসরাত জাহান উপস্থিত ছিলেন।
জুয়েলিয়া বলেন, আমরা
১৬ দিন ধরে প্রজন্ম সমতাবিষয়ক ক্যাম্পেইন করছি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক
নারীই নিপীড়নের শিকার হচ্ছে। এ নিপীড়নের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।