হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ঢাকায় দুই, সিলেটে এক ও ময়মনসিংহে এক শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ৯৩ ও হামের উপসর্গে ৬১৯ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৭১২টি শিশু মারা গেছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সময়ে হামের উপসর্গে সারা দেশে ৯৪১ শিশু আক্রান্ত হয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ১১৬ শিশুর।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ঢাকায় দুই, সিলেটে এক ও ময়মনসিংহে এক শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ৯৩ ও হামের উপসর্গে ৬১৯ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৭১২টি শিশু মারা গেছে।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ২০৭ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৭১০ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২ হাজার ৮৪৪ শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭৯ হাজার ১৫২ শিশু বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬৫ শিশু।

আরও