ময়মনসিংহে ব্রহ্মপত্র নদে নৌকা ডুবে ১ শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলা দত্তেরবাজার খেয়াঘট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপত্র নদে নৌকা ডুবে শাপলা বেগম (১৪) নামে এক শিক্ষার্থী নিহত এবং দুই শিশু নিখোঁজ রয়েছেন। শাপলা বিরই নদীর দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী।

মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলা দত্তেরবাজার খেয়াঘট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থী শাপলা বেগম পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মাঈনুদ্দীনের মেয়ে।

নিখোঁজ শিশুরা হলো- পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে জুবায়ের (৭) ও হাবিব মিয়া ছেলে আরিফ (৭)। তারা সবাই গফরগাঁওয়ে বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

আরও