চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৭০০ গ্রাহকের ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থা নামে এনজিও কর্মকর্তাদের বিরুদ্ধে। পরে গ্রাহকদের নামেই মামলা করেছে সংস্থাটি। এর প্রতিবাদে গতকাল বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন ভুক্তভোগী গ্রাহকরা। মামলা প্রত্যাহার করে গ্রাহকদের টাকা ফেরত দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।