আখাউড়া স্থলবন্দরে টানা পাঁচ দিনের ঈদে ছুটি শেষ হয়েছে। আজ বুধবার (২৬ এপ্রিল) সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। দুই দেশের পণ্যবাহী যানবাহনগুলো যথারীতি আসা যাওয়া করছে।
এর আগে গত ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় স্বাভাবিক ছিল বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।