ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে আট দিনের জন্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার সোনাহাট স্থল শুল্ক স্টেশন সিঅ্যান্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে বলা হয়, অ্যাসোসিয়েশনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রফতানিসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২ জুন থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।
সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল হক বলেন, সরকারি ছুটির কারণে বন্দরের দাফতরিক কার্যক্রম ১ জুন থেকে শুরু হবে। তবে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে ২ জুন থেকে।