সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন।

গতকাল মেরিন ড্রাইভের ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিখোঁজ তরুণের নাম মোহাম্মদ সায়েম (২২)। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।

ইনানী সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত জেলা প্রশাসনের বিচকর্মীদের ইনচার্জ বেলাল উদ্দিন বলেন, ‘কক্সবাজার শহরের কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত ৫ কিলোমিটার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতা ২৭ জন লাইফগার্ড কর্মী ও ৩৭ জন বিচ কর্মী রয়েছেন। কিন্তু কলাতলী থেকে দক্ষিণ দিকে হিমছড়ি, দরিয়ানগর, ইনানী, পাটোয়ারটেক, বাহারছড়া ও টেকনাফ সৈকত পর্যন্ত অবশিষ্ট ১১৫ কিলোমিটার অরক্ষিত সৈকতে নিখোঁজ পর্যটকদের উদ্ধারে তেমন কেউ নেই। বৈরী পরিবেশে অরক্ষিত সৈকতে গোসলে নামতে নিষেধ করে প্রচারণা চালানো হয়। কিন্তু পর্যটকরা নিষেধাজ্ঞা অমান্য করে অরক্ষিত সৈকতে গোসলে নেমে বিপদে পড়ছেন।’

আরও