পাবনায় নবায়নকৃত উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকার ওপর পাঁচ দিনব্যাপী উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে সমাপনী দিনে সভাপতিত্ব করেন পাবনা আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক হোসেন। প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ফিল্ড সার্ভিসেস উইংয়ের পরিচালক, মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের এসআরডিআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুরুল ইসলাম, পাবনা আঞ্চলিক মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল হাকিম।