মাগুরায় সংঘর্ষে নিহত ১ ছাত্র, পুলিশ ও সাংবাদিকসহ আহত ২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১ দফা দাবি ঘিরে মাগুরায় আজ রোববার (৪ আগস্ট) সকাল থেকে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় গুলিতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রাব্বি নিহত হয়েছেন। এছাড়া পুলিশ সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা সকাল সাড়ে ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায়, ঢাকা রোড ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রবেশদার ভায়নার মোড়ে অবস্থান নেয়। এ সময় তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা রামদা, ছেনদা, ঢাল, শড়কি প্রভৃতি দেশী অস্ত্র নিয়ে ঢাকারোড ও পারনান্দুয়ালী এলাকায় অবস্থান করা আন্দোলনকারীদের উপর আক্রমণ করে।

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ আন্দোলনকারী বেশ কয়েকজন আহত হয়। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আন্দোলনকারীরা ভায়নার মোড় ও পারনান্দুয়ালী এলাকার মহাসড়কে অবস্থান নিয়ে দখলে রেখেছে।

গুলিতে নিহতের ঘটনায় মাগুরা জেলা পুলিশ এখনো পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

আরও